ওয়েবে রাজাকার নামা

১৫ ডিসেম্বর, ২০১৯ ১২:৫৯  
ওয়েবে প্রকাশ হচ্ছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে কাজ করা রাজাকারদের তালিকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পিডিএফ আকারে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই খবর লেখার সময় সাইটটিতে স্বাভাবিক ভাবে প্রবেশে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এদিকে রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারদের তালিকা প্রকাশ করা হলো। এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ধাপে তালিক প্রণয়ন করতে তৎকালীন বিভিন্ন জেলার রেকর্ড রুম থেকে এবং বিজি প্রেসে ছাপানো তালিকাও সংগ্রহের প্রচেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, যাচাই-বাচাই করে ধাপে-ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে। প্রথম পর্বে দেখা গেছে, তালিকার শুরুতেই বৃহত্তর ফরিদপুরের বিভন্ন থানার রাজাকারদের নাম প্রকাশ করা হয়েছে।